পৃষ্ঠাসমূহ

অজানা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অজানা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

আমি তোমার নাম লইয়া কাঁন্দি


পরাণ বন্ধুরে
আমি তোমার নাম লইয়া কাঁন্দি
গগনেতে ডাকে দেয়া
আসমান হইলো আঁন্দি।
তোমার বাড়ী আমার বাড়ী
মধ্যে সরূ নদী
সেই নদীকে মনে হইলো
অকুল ও জ্বলদি রে বন্ধু
আমি তোমার নাম লইয়া কাঁন্দি।
উড়ীয়া যায়রে সুখুয়ার পংক্ষী
পইড়া রইলো ছাঁয়া
কোন পরাণে বিদেশ রইলা
ভূলি দেশের মাঁয়ারে বন্ধু
আমি তোমার নাম লইয়া কাঁন্দি।


ফান্দে পড়িয়া বগা কান্দে রে


ফান্দে পড়িয়া বগা কান্দে রে
ফাঁদ বসাইছে ফান্দি রে ভাই পুঁটি মাছো দিয়া
ওরে মাছের লোভে বোকা বগা পড়ে উড়াল দিয়া রে।।
ফান্দে পড়িয়া বগা করে টানাটুনা
ওরে আহারে কুংকুরার সুতা, হল লোহার গুনারে।।
ফান্দে পড়িয়া বগা করে হায়রে হায়
ওরে আহারে দারুন বিধি সাথী ছাইড়া যায় রে।।
আর বগা আহার করে ধল্লা নদীর পারেরে।।
উড়িয়া যায় চখুয়ার পঙ্খী বগীক বলে ঠারে
ওরে তোমার বগা বন্দী হইছে ধল্লা নদীর পারে রে।
এই কথা শুনিয়া রে বগী দুই পাখা মেলিল
ওরে ধল্লা নদীর পারে যাইয়া দরশন দিল রে।
বগাক্ দেখিয়া বগিক কান্দে রে
বগীক্ দেখিয়া বগা কান্দেরে।


Add