পৃষ্ঠাসমূহ

আব্দুল আলীম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আব্দুল আলীম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২ ডিসেম্বর, ২০১২

আর কতকাল ভাসবো আমি

আর কতকাল ভাসবো আমি
দুঃখের সারী গাইয়া
জনম গেল ঘাটে ঘাটে আমার
জনম গেল ঘাটে ঘাটে
ভাঙা তরী বাইয়া রে আমার
ভাঙ্গা তরী বাইয়া।।

পরের বোঝা বইয়া বইয়া
নৌকার গলুই গেছে খইয়ারে।
আমার নিজের বোঝা কে বলিবে রে।
রাখবো কোথায় যাওয়ারে আমি
রাখবো কোথায় যাওয়া।।

এই জীবনে দেখলাম নদীর
কতই ভাঙা গড়া
আমার দেহতরী ভাঙলো শুধু
না জাগিলো চড়া

আমার ভবে কেউ কি আছে
দুঃখ কবো তাহার কাছে রে
আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে
আমি রইলাম শুধু দয়াল আল্লাহ
তোমার পানে চাইয়া রে
আমি তোমার পানে চাইয়া।।


শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

প্রেমের মরা জলে ডুবে না

প্রেমের মরা জলে ডুবে না
তুমি সুজন দেইখা কইরো পিরিত
মইলে যেন ভুলে না দরদী।।

প্রেম কইরাছে আইয়ুব নবী
যার প্রেমে রহিমা বিবি গো।
তাঁরে আঠাঁর সাল কিরায় খাইলো
আঠাঁর সাল, তাঁরে আঠাঁর সাল করায় খাইলো
তবু রহিমা ছাড়লো না দরদী।।

ও প্রেম করতে দুইদিন ভাংতে একদিন
ওমন প্রেম কইরো না দরদী।।

প্রেম কইরাছে ইছুব নবী
যার প্রেমে জুলেখা বিবি গো।
ও সে প্রেমের দায়ে জেল খাটিল
প্রেমের দায়ে ও সে প্রেমের দায়ে জেল খাটিল
তবুও সে প্রেম ছাড়লো দরদী।।

প্রেম কইরাছে মুসা নবী
যার প্রেমে দুনিয়ার খুজি।
হায়রে পাহাড় জ্বলে সুরমা হইল
পাহাড় জ্বলে, হায়রে পাহাড় জ্বলে সুরমা হইল
তবুও মুসা জ্বললো না দরদী।।


এই যে দুনিয়া কিসের লাগিয়া



এই যে দুনিয়া কিসের লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
ছায়া বাজী পুতুল রূপে বানাইয়া মানুষ।
যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ।
যেমনি নাচাও তেমনি নাচি।
তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ।
তুমি বেস্ত তুমি দোজখ তুমি ভাল মন্দ
তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ।
আমার মনে এই আনন্দ।
কেবল আল্লাহ তোমায় চাই আমি।
তুমি হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর
সর্প হইয়া দংশন কর ওঝা হইয়া ঝাড়
তুমি বাঁচাও তুমি মার।
তুমি বীনে কেহ নাই আল্লাহ, তুমি বীনে কেহ নাই।।

বহু দিনের পিরিত গো বন্ধু

বহু দিনের পিরিত গো বন্ধু
একই দিনে ভেঙো না।।

এই যে রে ভাই বংশিওয়ালা
বাজাও বাশী দুপুর বেলা আরো একেলা

তোমার বাশীর সুরে মন হরে গো।
ঘরে রইতে দিল না।।

মাতা মইলো, পিতা রে মইলো
গুণের ভাই ছাড়িয়া রে গেল, সঙ্গে নিল না

আমি কী দোষ দিব পরের পুতের গো।
আপন কর্ম ভালো না।।

বন্ধু আমার আলারে ভোলা
না জানি পীড়িতের জ্বালা আরো একেলা

সে যে আসি বলে গেল চইলে গো।
আর তো ফির আইলো না।।

দোল দোল দোলনী রাঙা মাথার চিরুনী


দোল দোল দোলনী রাঙা মাথার চিরুনী
এনে দেব হাট থেকে মান তুমি মরো না

নতুন নতুন খোপাটি তুলে এনে দোপাটি
রাঙা ফিতায় বেধে দিবো মান তুমি করো না।।

চেয়ে দেখ ডালিম ফুলে ঐ জমেছে মৌ
বউ কথা কও ডাকছে পাখি, কয় না কথা বউ।

ঝুমঝুমি মল পায়েতে গয়না সোনার গায়েতে
আরো দেবো নাকের নোলক মান তুমি করো না।।

চাঁদের সাথে নিত্যরাতে তাঁরায় কথা কয়
আপনজনা পর হইলে তাও কী প্রানে সয়।

একটু খানি আসনা কাছে এসে বসো না
এনে দেবো রেশমি চুড়ি মান তুমি করো না।।

মেঘনার কূলে ঘর বান্ধিলাম


মেঘনার কূলে ঘর বান্ধিলাম বড় আশা করে
সে ঘর আমার ভাইঙ্গা গেল সর্বনাশা ঝড়ে রে
মেঘনার সর্বনাশা ঝড়ে

এই ঘরে মোর ছেইলা মাইয়া
থাইকা গেছে দেখি চাইয়া রে।

আমি আজো তাদের খুইজা বেড়াই নদীর চরে চরে
মেঘনা নদীর চরে চরে।।

সর্বহারা হইলাম তবু শেষ হইল না আশা
আমার আমি ঘর বান্ধিলাম *** দুরাশা

আবার যখন বান ডাকিল আমার সব ভাসাইয়া নিল রে।
আমি একলা এখন ঘুইড়া বেড়াই
চোখের পানি ঝরেরে আমার, চোখের পানি ঝরে।।

Add