পৃষ্ঠাসমূহ

সিরাজ শাহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সিরাজ শাহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৬ মার্চ, ২০১২

কে তোমার যাবে সাথে?



ও মন, কে তোমার যাবে সাথে?
কোথা রবে ভাই বন্ধু সব
              পড়বি যেদিন কালের হাতে।।
যে আশার আশায় আসা
হল না তার রতি মাসা
ঘটালি রে কি দুর্দশা
              কু-সঙ্গে কু-রঙ্গে মেতে।।
নিকাশের দায় করে খাড়া
মারবি আতশের কোড়া
সোজা করবে বেঁকাতেড়া
              জোর জবর খাটবে না তাতে।।
যারে ধরে পাবি নিস্তার
তারে সদায় ভাবিরে পর
সিরাজ সাঁই কয়, লালন তোমার
              সারে ভবের কুটুম্বিতে।।

রবিবার, ১১ মার্চ, ২০১২

কে কথা কয়-রে দেখা দেয়না


কে কথা কয়-রে দেখা দেয়না
হাতের কাছে নড়েচরে খুঁজলে জনম্‌ভর মেলেনা ...!

খুঁজি তারে আসমান-জমিন, আমারে চিনিনা আমি
এ-কী ভীষম ভুলে-ভ্রমি - আমি কোন-জন সে কোন-জনা?

হাতের কাছে নড়েচরে - খুঁজলে জমনভর মেলেনা ..

রাম রহিম বলছে যে জন, ক্ষিতি কি পবন জল কি হুতাশন। 
সুধাইলে তার অন্বেষণ মুর্খ দেখে কেউ বলেনা! 

হাতের কাছে হয় না খবর, কি দেখতে যাও দিল্লি লাহোর?
সিরাজ শা'য় কয় লালন রে তর সদাই মনের ভ্রম গেলো না।

হাতের কাছে নড়েচরে - খুঁজলে জমনভর মেলেনা ..

Add