পৃষ্ঠাসমূহ

পবন দাস বাউল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পবন দাস বাউল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

ও রে সাম্পানওয়ালা তুই আমারে করলি দেওয়ানা

ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা 
তুই আমারে,তুই আমারে 
তুই আমারে করলি দিওয়ানা রে সাম্পানওয়ালা.. 

দেইখা রে তোর মুখের হাসি, 
আমার মন হইলো উদাসী 
ঘরে থাকতে,ঘরে থাকতে 
ঘরে থাকতে আমি পারিনা ও রুপসুন্দরি 
তুই আমারে করলি দিওয়ানা 
ওরে রুপ সুন্দরি তুই আমারে করলি দিওয়ানা 

আহা কি রুপ মরি মরি, 
লাগে যেন স্বর্গের পরী 
না দেখলে রুপ,না দেখলে রুপ 
না দেখলে রুপ প্রাণ তো বাঁচেনা 
ও রুপসুন্দরি তুই আমারে করলি দিওয়ানা

শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

বসুন্ধরার বুকে বরষারি ধারা


বসুন্ধরার বুকে বরষারি ধারা
ধারা ভরা হাহাকার (২)
বসুন্ধরার বুকে

তেরশো পঁচাশি সালে দামোদরের বান্ধ
ভেঙ্গে পড়ে (২)
বালক ছেলে কোলে করে
বালক ছেলে কোলে করে
স্কুলে পলাই

বসুন্ধরার বুকে বরষারি ধারা
ধারা ভরা হাহাকার
বসুন্ধরার বুকে

স্রোতি ঘাটায় দেখলাম বিরাট এক সাকু
লুহার খুটি খাম্বা, তলে আছে ফাটুল (২)
কত গরুর গাড়ি, কত ঘুরোঘুরি
কত গরুর গাড়ি, কত ঘুরোঘুরি
নদ-নদী গেলো ভেসে

বসুন্ধরার বুকে বরষারি ধারা
ধারা ভরা হাহাকার
বসুন্ধরার বুকে

বান উঠলো ভাই ঘরে ঘরে
দেওয়াল চাপা মানুষ মরে(২)
বালক ছেলে কোলে করে
বালক ছেলে কোলে করে
স্কুলে পলাই

বসুন্ধরার বুকে বরষারি ধারা
ধারা ভরা হাহাকার
বসুন্ধরার বুকে

বর্ধমান পাকুরা মেদিনীপুর মানভুম
দুমকা পাটনা আর মুর্শিদাবাদ বীরভূম(২)
ষোলো ক্রোশ জুড়ে লুহার খুটি মেরে
ষোলো ক্রোশ জুড়ে লুহার খুটি মেরে
জলকে রেখেছে ঘেরে

বসুন্ধরার বুকে বরষারি ধারা
ধারা ভরা হাহাকার (২)
বসুন্ধরার বুকে……

Add