পৃষ্ঠাসমূহ

ভাওয়াইয়া গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভাওয়াইয়া গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

সুজন মাঝি রে, কোন পাড়ে লাগাইবা তোমার নাউ


সুজন মাঝি রে, কোন পাড়ে লাগাইবা তোমার নাউ,
আমি সুখের আশায় বইসা আসি, আমায় লইয়া যাও,
কোন পাড়ে লাগাইবা তোমার নাউ।

সুজন মাঝি রে, কোন পাড়ে লাগাইবা তোমার নাউ,
এ পাড়েতে আধা সেনা, ও পাড়েতে মাও যাতনা গো,
হয়না আমার পাড়ে যাওয়া, ভুললাম সেই নিবিড় ছাওয়া,
রক্ত শুধু দেখিয়া যাই, কোন পাড়ে লাগাইবা তোমার নাউ।

সুজন মাঝি রে, কোন পাড়ে লাগাইবা তোমার নাউ,
দিদির আবার ওই শান্তি সেনা, আমি করি গান রচনা গো,
ভোট আসে ভোট যায় আবার, ভোটের পরেই সব পগাড় পার,
হাওয়াতে মিলিয়া যায়, কোন পাড়ে লাগাইবা তোমার নাউ।

সুজন মাঝি রে, কোন পাড়ে লাগাইবা তোমার নাউ,
বৃদ্ধ বাবুর অনেক জ্বালা, গিলছেনা কেউ কথার খেলা গো,
রানি রাজায় যুদ্ধ হয়, আমাদেরি পরান যায়,
কি করি আজ ভেবে না পাই, কোন পাড়ে লাগাইবা তোমার নাউ।

ওলো, সুজন মাঝি রে, কোন পাড়ে লাগাইবা তোমার নাউ।


আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?


আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?
আরে হস্তি নড়ান হস্তিরে চড়ান হস্তির গলায় দড়ি
আরে ও সত্যি করিয়া বলরে মাহুত কোন বা দেশে বাড়ি?
হস্তি নড়াঁও হস্তিরে চড়াঁও হস্তিরে পায়ে বেড়ি
আমি সত্য করিয়া কইলাম নারী গৌরীপুরে বাড়ি।
তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?
আরে হস্তি নড়ান হস্তিরে চড়ান হস্তির পায়ে বেড়ি
আরে সত্য কইরা কনরে মাহুত ঘরে কয়জন নারী রে?
হস্তি নড়ান হস্তিরে চড়ান হস্তির পায়ে বেড়ি
আমি সত্য করিয়া কইলাম কন্যা বিয়া নাহি করিরে।।


Add