পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫

মন মজালে ওরে বাউলা গান

যা দিয়েছো তুমি আমায়
কি দেবো তার প্রতিদান?
মন মজালে ওরে বাউলা গান!..
অন্তরে আসিয়া যখন
দিলে তুমি ইশারা,
তোমার সঙ্গ নিলাম আমি
সঙ্গে নিয়া একতারা..
মন মানেনা তোমায় ছাড়া,
তোমাতে সঁপেছি প্রাণ..
মন মজালে ওরে বাউলা গান!..
আমার মন মজালে ওরে বাউলা গান!..
কি করে পাবো তোমারে
তাই ভেবে দিন-রজনী,
মনের কথা প্রকাশ করি
কথায় দিয়ে রাগিনী..
এস্কে দিল-দরিয়ার পানি
ভাটি ছেড়ে বয় উজান..
মন মজালে ওরে বাউলা গান!..
আমার মন মজালে ওরে বাউলা গান!..
তত্ত্বগান গেয়ে গেলেন
যারা মরমী কবি,
আমি তুলে ধরি দেশের
দুঃখ-দুর্দশার ছবি..
বিপন্ন মানুষের দাবি
করিম চায় শান্তির বিধান!..
মন মজালে ওরে বাউলা গান!..
আমার মন মজালে ওরে বাউলা গান!..
--শাহ আব্দুল করিম

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪

আমার সোনার বাংলা

আমার সোনার বাংলা
রবীন্দ্রনাথ ঠাকুর

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে—
ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি॥

কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে—
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥

তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিলে রে,
তোমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি।
তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে,
মরি হায়, হায় রে—
তখন খেলাধুলা সকল ফেলে, ও মা, তোমার কোলে ছুটে আসি॥

ধেনু-চরা তোমার মাঠে, পারে যাবার খেয়াঘাটে,
সারা দিন পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে,
তোমার ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে,
মরি হায়, হায় রে—
ও মা, আমার যে ভাই তারা সবাই, ও মা, তোমার রাখাল তোমার চাষি॥

ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে—
দে গো তোর পায়ের ধূলা, সে যে আমার মাথার মানিক হবে।
ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে,
মরি হায়, হায় রে—
আমি পরের ঘরে কিনব না আর, মা, তোর ভূষণ ব’লে গলার ফাঁসি॥


বুধবার, ২০ নভেম্বর, ২০১৩

মন জানে আর কেউ জানে না

আমায় যত দুঃখ দিলা বন্ধুরে
আমার মাইট্টা দেহ কুলায় নারে কুলায় নারে কুলায় না
মন জানে আর কেউ জানে না

মন জানে আর কেউ জানে না
সোনা বন্ধুরে মন জানে আর কেউ জানে না।

ও বন্ধুরে আরে কাষ্ঠে লোহায় পীড়িত করে নৌকাটা ভাসিয়া চলে
দোহে মিলে যুক্তি করে শুকনায় রইলো না, তারা শুকনায় রইলো না
জলের বুকে ভাইসা বেড়ায় গো বন্ধু জলের বুকে ভাইসা বেড়ায় গো
বন্ধু তারার পীড়িত ভাঙ্গে নারে ভাঙ্গে নারে ভাঙ্গে না

মন জানে আর কেউ জানে না।
সোনা বন্ধুরে মন জানে আর কেউ জানে না

ও বন্ধুরে তোমায় পাইবো পাইবো পাইবো আশে
ইহজীবন জীবন গেল্ বিফলে প্রেমের রশি দিয়া গলায় হইলো কী লাঞ্ছনা
আমার হইলো কী লাঞ্ছনা
কলিজা হইয়াছে অঙ্গারে কলিজা হইয়াছে ছিদ্ররে
বন্ধু ধরলো ঘূণে ছাড়ালো নারে ছাড়ালো নারে ছাড়ালো নারে

মন জানে আর কেউ জানে না।
সোনা বন্ধুরে মন জানে আর কেউ জানে না

ও বন্ধুরে ওরে আর জানে জহুরী যারা
বেলা শিক্ষা গলায় দিয়া সোনার পাছায় সু আকা
তার লাগিরে ফানা বন্ধু তার জন্যে যে ফানা
যার জন্যে যার ভালবাসা রে বন্ধু যার সনে যার ভালবাসা রে
বন্ধু ব্যবহারে যায় চিনারে যায় চিনারে যায় চিনা

মন জানে আর কেউ জানে না।
সোনা বন্ধুরে মন জানে আর কেউ জানে না

ও বন্ধুরে আমায় কান্দাইলি এই ভবে ভাসাইলাম আল্লাহুতের নদী
এ জমন কাইন্দা আমি তোমায় পাইলাম না বন্ধু তোমায় পাইলাম না
জালালে চায় মনের মানুষরে বন্ধু জালালে চায় মনের মানুষরে
বন্ধু যার কোন নাই তুলনা রে তুলনা রে তুলনা রে

মন জানে আর কেউ জানে না।
সোনা বন্ধুরে মন জানে আর কেউ জানে না।।

Add