পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দিব না


দেযো ভূষণ

ওরে ছেড়ে দিলে সোনার গৌর
খেপা ছেড়ে দিলে সোনার গৌর
আমার আর পাব না, আর পাব না
তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দিব না (২)

ওরে ছেড়ে দিলে সোনার গৌর, আর পাব না
খেপা ছেড়ে দিলে সোনার গৌর, আর পাব না
না না আর পাব না
তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দিব না (২)

ভুবণ মোহন গড়া, কোন মণিজনার মনোহরা (২)
মণিজনার মনোহরা ... ... ...
ওরে  রাধার প্রেমে মাতুয়ারা
চাঁদ গৌর আমার -  রাধার প্রেমে মাতুয়ারা
ধূলায় যায় ভাই গড়াগড়ি
যেতে চাইলে যেতে দেব না
না না না যেতে চাইলে যেতে দেব না
না না যেতে দেব না
তোমায় হৃদয় মাঝে ... ... ...
তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না
তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না

যাব ব্রজের কূলে কূলে (২)
আমরা মাখবো পায়ে রাঙ্গা তুলি
মাখবো পায়ে রাঙ্গা তুলি
ওরে পাগল মন ... ... ...
যাব ব্রজের কূলে কূলে, মাখবো পায়ে রাঙ্গা তুলি
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে (২)
চলে গেলে, চলে গেলে যেতে দেব না
না না যেতে দেব না
তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না
তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না

যে ডাকে চাঁদ গৌর বলে
ওগো ভয় কি গো তার ব্রজের কূলে
যে ডাকে চাঁদ গৌর বলে
ভয় কি গো তার ব্রজের কূলে
ভয় কি তার ব্রজের কূলে
ওরে দ্বিজ ভূষণ চাঁদে বলে (২)
চরণ ছেড়ে দেব না
না না ছেড়ে দেব না
তোমায় বক্ষ মাঝে ... ... ...
তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না
তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না

ওরে ছেড়ে দিলে সোনার গৌর, আর পাব না
খেপা ছেড়ে দিলে সোনার গৌর, আর পাব না
না না আর পাব না
তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না
তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না
তোমায় হৃদ মাঝারে ... ... ...


সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

আমি গান গাইতে পারি না


গানে মিলে প্রাণের সন্ধান, সেই গান গাওয়া হলনা
আমি গান গাইতে পারি না।

জানিনা ভাব-ক্রান্তি গাইতে পারিনা সেই গান
যেই গান গাইলে মিলে আঁধারে আলোর সন্ধান
গাইলেন লালন, রাধা রমণ, হাসন রাজা দেওয়ানা
আমি গান গাইতে পারি না

বাউল মুকুন্দ দাস গেয়েছেন দেশেরই গান
বিদ্রোহী নজরুলের গানে পাইলেন মুক্তির সন্ধান
ভাবের গান গাইতে গেলে অভাবে ভাব জাগেনা
আমি গান গাইতে পারি না

আরকুম শাহ্, সিতালং ফকির বলেছেন 'মারফতি গাও'
সৈয়দ শাহ্ নূরের গানে শুকনাতে দৌড়াইলেন নাও
করিম বলে প্রাণ খুলে গাও গাইতে যাদের বাসনা
আমি গান গাইতে পারি না।


ও রে সাম্পানওয়ালা তুই আমারে করলি দেওয়ানা

ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা 
তুই আমারে,তুই আমারে 
তুই আমারে করলি দিওয়ানা রে সাম্পানওয়ালা.. 

দেইখা রে তোর মুখের হাসি, 
আমার মন হইলো উদাসী 
ঘরে থাকতে,ঘরে থাকতে 
ঘরে থাকতে আমি পারিনা ও রুপসুন্দরি 
তুই আমারে করলি দিওয়ানা 
ওরে রুপ সুন্দরি তুই আমারে করলি দিওয়ানা 

আহা কি রুপ মরি মরি, 
লাগে যেন স্বর্গের পরী 
না দেখলে রুপ,না দেখলে রুপ 
না দেখলে রুপ প্রাণ তো বাঁচেনা 
ও রুপসুন্দরি তুই আমারে করলি দিওয়ানা

Add